Dhorte Parbe na

演唱:Bumpai Chakraborty、Saikat Dutta
উলু উলু উলু উলু...........
ডুবে ডুবে খাবি খেলো
বছর সাতেক একশ দিন
যেই সরকারি পাত্র পেলো
পালটি খেলো পরের দিন,
প্রাইভেট দুঃখী দাদা
ঝাঁপ দিলো চিল্ড বিয়ারে
প্রেমিকা দিয়ে গেলো
নোবেল টা আহারে,
কে হয়ে যাবে কখন কার
ধরতে পারবে না
মনে হবে হলে বসে
দেখছো সিনেমা,
দোষ দেয় না কাউকে সে আর
কপাল খারাপ ভাই
অনলাইনে বুক করেছে
নতুন কপাল তাই,
দেখো ঠিক আর হবে না
গার্লফ্রেন্ড আর যাবে না
সক্কলে চায়
সিকিউরিটি ভালো
হোক না কাকু
টাকলা মোটা কালো,
কে হয়ে যাবে কখন কার
ধরতে পারবে না
মনে হবে হলে বসে
দেখছো সিনেমা,
যে যার কাছে যেতে চায়
বাসে তুলে দাও,
ভালো থেকো বলে
ভাজা বাদাম কিনে দাও,
সিঙ্গেলেই হেব্বি আছি
টেনশান নেই কোনও
কন্ট্যাক্টটারি করি বাসে
সেই দিন যা হলো,
তাকে দেখলাম উঠলো বাসে
পুচকি মা কোলে
ভাড়া নিইনি তার থেকে আর
ক্যামন আছো বলে,
যারা এরকম
মাছ পথে ছেড়ে দিয়ে যায়
তাদের খুসকি হোক
উকুন হোক,
আই লাভ ইউ ,
কে হয়ে যাবে কখন কার
ধরতে পারবে না
মনে হবে হলে বসে
দেখছো সিনেমা,
যে যার কাছে যেতে চায়
বাসে তুলে দাও,
ভালো থেকো বলে
ভাজা বাদাম কিনে দাও

你可能喜欢