Raat Dokhol Koro

演唱:Rahul Das、Ikkshita Mukherjee、Indra Debnath、Amit Chatterjee
আসবেনা কেউ আর বাঁচাতে
শিখতে হবে তোমায় চেঁচাতে
কেড়ে নাও রাত্রির অধিকার।
রাত দখল করো
রাত দখল করো
রাত দখল করো, মেয়েরা।
নিজেদের লড়াই
নিজেরাই লড়ো
সব শেকল ছেঁড়ো মেয়েরা
নিজেদের হকের
পাওনা বুঝে
সব ভেঙেই গড়ো মেয়েরা
রাত দখল করো
রাত দখল করো
রাত দখল করো
মেয়েরা।
তুমি যদি মেলে দাও দুডানা
রাখতে পারেনা কেউ খাঁচাতে
তালা ভেঙে করো চুরমার।
রাত দখল করো মেয়েরা।
বেসামাল সময়
তোমাদের দুপায়ে
তোমাদের চোখে
অলিখিত জয়
মোমবাতি নয় মোমবাতি নয় আজ মশাল ধরো মেয়েরা।
রাত দখল করো
রাত দখল করো
রাত দখল করো
মেয়েরা।

你可能喜欢