Kotha Hey
演唱:Debmalya Dey、The Miliputs、Sharoni Poddarএসে কিনারায় লাগাও তরী
কোথা হে দয়াল কাণ্ডারি,
তুমি হে করুণাসিন্ধু
অধম জনার বন্ধু
দাও হে পদারবিন্দু
যাতে তুফান ত্বরিতে পারি।
পাপী যদি না ত্বরাবে
পতিতপাবন নাম কে লবে!
জীবের ভাগ্যে ইহাই হবে
নামের ভেরম যাবে তোমারি।
ডুবাও ভাসাও হাতটি তোমার
এই ভবে আর কেউ নেই আমার
লালন বলে দোহাই তোমার
ঐ চরণের স্থান দাও ত্বরি।।
কোথা হে দয়াল কাণ্ডারি,
তুমি হে করুণাসিন্ধু
অধম জনার বন্ধু
দাও হে পদারবিন্দু
যাতে তুফান ত্বরিতে পারি।
পাপী যদি না ত্বরাবে
পতিতপাবন নাম কে লবে!
জীবের ভাগ্যে ইহাই হবে
নামের ভেরম যাবে তোমারি।
ডুবাও ভাসাও হাতটি তোমার
এই ভবে আর কেউ নেই আমার
লালন বলে দোহাই তোমার
ঐ চরণের স্থান দাও ত্বরি।।